জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠিয়ে ব্যবসা-সংক্রান্ত সেবাগুলোর জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ব্যাংকে চলতি হিসাব খোলা, ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সেবা গ্রহণের জন্য বিআইএন নম্বর জমা দিতে হবে।
এনবিআর জানিয়েছে, যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিআইএন নিবন্ধন করেনি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নতুন বিধান অনুযায়ী, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যানবাহনের নিবন্ধনের ক্ষেত্রেও বিআইএন নম্বর প্রদর্শন করতে হবে।