বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অপরাধ

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, পুলিশ জানায় বিস্তারিত।

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

রাজধানীর বাড্ডার ডিআইটি রোডে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঝুমুর আক্তারকে (৩৫) মৃত ঘোষণা করেন।

ঝুমুরের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার তিতকাটা গ্রামে। তার বাবা জাফর হাওলাদার। ঝুমুরের মা অজিফা আখতার জানান, ঝুমুর কিছুদিন আগে পটুয়াখালী থেকে বাড্ডায় বেড়াতে আসে। মঙ্গলবার সন্ধ্যায় বাজার করে ফেরার পর ঝুমুরের দ্বিতীয় স্বামী রেজাউল মোবাইল ফোনে ঝুমুরকে বকাঝকা করেন।

রেজাউল ঝুমুরকে বলেন, "আমি তোদের বাসার নিচেই আছি সাহস থাকলে নিচে আয়।" এ কথা শুনে ঝুমুর ক্ষিপ্ত হয়ে বাসার নিচে গিয়ে রেজাউলের সাথে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে ঝুমুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

অজিফা আখতার জানান, ঝুমুরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে বাড্ডা থানার পুলিশের কাছে তুলে দেয়। ঝুমুরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ঝুমুরের প্রথম স্বামীর সাথে বহু বছর আগে ডিভোর্স হয় এবং তার প্রথম পক্ষের ঘরে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরে রেজাউলের সাথে বিয়ের পর বনিবনা না হওয়ায় ১ বছর আগে সেই সংসারও ভেঙে যায়। ঝুমুরের তৃতীয় পক্ষের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ঝুমুরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন