বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

বর্ষার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

বর্ষার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি, সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

বর্ষার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

রাজধানী ঢাকায় মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে ঢাকাবাসীদের একই রকম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির পর জলাবদ্ধতা দেখা দেয়, বিশেষ করে নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, মতিঝিল, নিউমার্কেট এবং পুরান ঢাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের অবস্থাও অত্যন্ত অমানবিক। রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মচারীদের জন্য হাঁটু সমান পানি জমে যাওয়ার ফলে ভোগান্তির শেষ নেই।

বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টির পর দুপুর আড়াইটা পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পরে বিকেল তিনটার দিকে তারা মাঠে এসে পানি নামানোর কাজ শুরু করেন। বিকেল পাঁচটার মধ্যেই পল্টনসহ অনেক এলাকায় পানি নেমে যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌলশী মো. আহসান হাবীব জানিয়েছেন, খালগুলো পুনরুদ্ধার ও দখলমুক্ত করতে হবে এবং সেগুলোকে আশপাশের নদীর সঙ্গে পুনঃসংযোগ করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতার প্রধান কারণ। বছরের পর বছর নানা প্রকল্প হাতে নিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন