শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাহাড় ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু

পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু, আহত ১।

পাহাড় ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু

বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বান্দরবানের লামায় ৫ জন এবং কক্সবাজারে ২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লামার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার, তাদের ছেলে মো. সোলেমান, এবং অপর একটি পরিবারের মো জুয়েল ও কুলছুমা আক্তার।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুই ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় মাঝরাতে পাহাড় ধসে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। স্থানীয়রা রাতের অন্ধকারে উদ্ধারকাজ চালান, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কক্সবাজারে গত ৪ দিনে পাহাড় ধসে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন