শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রু নিখোঁজ

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রু নিখোঁজ রয়েছে।

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রু নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানগামী 'কে-টু এয়ারওয়েজ'-এর একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগরে উদ্ধার করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সির যৌথ উদ্ধার অভিযানে প্রায় ১২ ঘণ্টা পর বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়।

বিমানটি ৭ জুন রাতে শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা দেয়। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগের মাত্র ৩ মিনিটের মাথায় রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।

বিমানটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানের পর নৌবাহিনী অর মারা উপকূলে বিমানটির মূল কাঠামোর কিছু অংশ উদ্ধার করে।

এদিকে, বিমানে থাকা ৫ জন ক্রু সদস্যের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ক্রুদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদ, মুহাম্মদ আরিফ সিদ্দিকী এবং লোডমাস্টার মুহাম্মদ তৌফিক খান। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেছে।

বিজ্ঞাপন