সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ২৪ জনের

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ২৪ জনের

নাইজেরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার, ২১ নভেম্বর।

জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, যাত্রীরা আয়ামা থেকে উকুবি সম্প্রদায়ের একটি শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে নৌকাটি ডুবে যায়।

এনইএমএ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর রাজ্য গভর্নর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন