শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হামলা: কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আক্রমণ

ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।

ইরানের হামলা: কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আক্রমণ

কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে। আল জাজিরা সূত্রে জানা যায়, আইআরজিসি বলেছে যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার শাস্তিমূলক জবাবের প্রথম ধাপে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর তাদের নৌ ও মহাকাশ বাহিনী একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে।

এই অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন