শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি

আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি, মাশহাদে কবরস্থ করা হবে তাকে।

আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তার জন্মশহরে কবরস্থ করা হবে।

ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে খামেনির মরদেহ ইতিমধ্যেই ইরানে ফিরিয়ে আনা হয়েছে। জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তিনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন, যা শিয়া মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

শিয়াদের শীর্ষ ১২ নেতার মধ্যে একজন ইমাম রেজার মাজার এই শহরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, খামেনিকে ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে এখানে সমাহিত করা হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, আজ সন্ধ্যায় খামেনিকে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে। এর আগে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

বিজ্ঞাপন