শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প: আমি ইরানের এক নম্বর টার্গেট, শক্তিশালী জবাবের হুঁশিয়ারি

ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের হামলার ‘এক নম্বর টার্গেট’, শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প: আমি ইরানের এক নম্বর টার্গেট, শক্তিশালী জবাবের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশের ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন।

ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং নতুন নেতৃত্ব এসেছে। তিনি বলেন, 'আমিও হয়তো থাকব না। কারণ আমি তাদের এক নম্বর টার্গেট।'

এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, 'আমি ইরানের কিল লিস্টে এক নম্বরে আছি। টিকটকে এক নম্বর হতে আমার বেশি ভালো লাগত, কিন্তু এখন আমি হত্যার তালিকায় এক নম্বর।'

তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন এবং বলেন, 'ইরান যদি আবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ‘১০ গুণ বেশি শক্তি দিয়ে’ জবাব দেবে।'

ট্রাম্পের এসব মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই দুই দেশের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পকে ‘অপরাধী ও হত্যাকারী’ আখ্যা দিয়ে বলেন, তার সঙ্গে শক্তির ভাষায়ই কথা বলতে হবে।

ট্রাম্পের বক্তব্য ও ইরানের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন