রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
আন্তর্জাতিক

ইরানে আমেরিকার হামলায় নিহত ৩, ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত

ইরানে আমেরিকার হামলায় তিনজন নিহত, ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইরানে আমেরিকার হামলায় নিহত ৩, ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত

ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা, যেখানে অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের আহভাজ শহরের উপকণ্ঠে মার্কিন হামলার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইআরএনএ। খুজেস্তানের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেছেন, ইসরায়েল-মার্কিন সরকার ভোররাতে আহভাজের উপকণ্ঠের একটি স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মঙ্গলবার প্রথম দফায় হামলার পর বুধবার আবারও হামলা চালানো হয়। হামলার পর ইরানের আব্বাস বন্দর, সিরিকসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর নগরী চাবাহারেও হামলা হয়েছে, যেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এছাড়াও, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেখানকার পারমাণবিক স্থাপনা অক্ষত আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সেন্টকম এক্সে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি তৈরি করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন