রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালি বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালি বন্ধ

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড তিন দফা হামলা পরিচালনা করেছে।

হরমোজগান প্রদেশের বন্দর নগরী জাস্কে ১০টিরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএসএ। এছাড়া বন্দর আব্বাস, চাবাহারসহ অন্যান্য শহরেও বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা এমন এক সময় ঘটেছে যখন ইরানের বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা একটি জাহাজের দিকে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে।

এর আগে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাবার জানাজা ও দাফনের পর প্রথম বার্তায় তিনি এ কথা জানান।

মোজতবা খামেনি বলেন, প্রতিশোধই ইরানি জাতির প্রধান লক্ষ্য এবং আলী খামেনির রক্তকে নিষ্পাপ অভিহিত করেন তিনি।

যুক্তরাষ্ট্র এর আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ করতে এবং গুরুত্বপূর্ণ এ নৌপথ সবার জন্য উন্মুক্ত করে দিতে ইরানকে সময় বেঁধে দিয়েছিল।

বিজ্ঞাপন