শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল শো

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় ‘চেতনাতে নজরুল’ শিরোনামে লাইভ মিউজিক্যাল শো অনুষ্ঠিত হয়েছে।

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল শো

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিডার পার্কে হৃদি হকের নির্দেশনায় সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি অভিনব লাইভ মিউজিক্যাল শো, যার শিরোনাম ‘চেতনাতে নজরুল’।

এই আয়োজনটি সাংস্কৃতিক সংগঠন প্রদীপ্ত উপস্থাপন করেছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। প্রথাগত উপস্থাপনার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের এক ফিউশন দর্শকদের নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে।

মঞ্চে নজরুলসংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। অনুষ্ঠানের শেষ পর্বে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে লাইভ মিউজিক্যাল টিমের সমন্বিত পরিবেশনা পুরো মিলনায়তনে একটি মনোমুগ্ধকর সাউন্ডস্কেপ সৃষ্টি করে।

হৃদি হক অনুষ্ঠানের বিষয়ে বলেন, ‘প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।’

এছাড়া, হৃদি হকের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ সম্প্রতি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এবং ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের বিভাগে মনোনয়ন পেয়েছে।

প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক সেরা গল্পকার হিসেবে, কামরুজ্জামান রনি সেরা গায়ক হিসেবে, এবং সজল নূর ও সানজিদা প্রীতি যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন। উৎসবের মূল গালা ইভেন্ট আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন