বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৯ টাকা কমলো

জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে বিইআরসি।

বাংলাদেশে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৯ টাকা কমলো

বাংলাদেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে শূন্য দশমিক ১৩ ডলার কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।

বিইআরসি জানায়, গত ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিইআরসি আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী একটি গণশুনানি করে।

গণশুনানিতে ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বিপিসির লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে জুলাই মাসের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন