মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শিল্প কারখানার জ্বালানি সংকট সমাধানে সরকারী উদ্যোগ

শিল্পমন্ত্রী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে সরকার কার্যক্রম হাতে নিয়েছে।

শিল্প কারখানার জ্বালানি সংকট সমাধানে সরকারী উদ্যোগ

বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির বলেছেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন সহজ নয়। তিনি সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এ সংকট উত্তরাধিকারসূত্রে পেয়েছে। রাতারাতি গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তবে দ্রুত উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।’

তিনি আরও জানান, ‘বর্তমান পাইপলাইন অবকাঠামোর সক্ষমতা সীমিত হওয়ায় এ মুহূর্তে অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব নয়। শুধুমাত্র আমদানির মাধ্যমে এ সংকটের সমাধান করা যাবে না। তাই দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

জাহাজ ভাঙ্গা শিল্পের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে পুনরায় বিশ্বে জাহাজভাঙা শিল্পের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ শিল্পে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘তবে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শিল্প পরিচালনার জন্য উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেশন নিতে হবে।’

বিজ্ঞাপন