শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা: ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে, ভিসা বাতিলের ঝুঁকি সম্পর্কে জানিয়েছে।

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা: ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। এই সতর্কবার্তায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, যদি কোনো বিদেশী দর্শনার্থী যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, অনভিবাসী ভিসাধারীরা যদি এসব সুবিধার অপব্যবহার করেন, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

এছাড়া, এই ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হতে পারেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন