শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মধ্যপাড়া ভাদুরি বাজার ঈদগাঁ মাঠের পেছনের একটি পুকুরে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকার তৌহিদ এর স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচা শ্বশুর দুলাল হোসেন এর মেয়ে সুরভি আক্তার (৮) এবং দুলালি আক্তার (১০)। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আকলিমা খাতুনসহ সুরভি ও দুলালি পুকুরে গোসল করতে নামে।

দীর্ঘ সময় তাদের কোন খোঁজ না থাকায় আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা দ্রুত তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন