মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
রাজনীতি

ভারতে বাংলাদেশিদের যাচাই-বাছাইয়ে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে বাংলাদেশি নাগরিকদের যাচাই-বাছাইয়ে ফেরানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ভারতে বাংলাদেশিদের যাচাই-বাছাইয়ে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সীমান্তে বাংলাদেশিদের পুশ-ইন প্রতিরোধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি। তিনি বলেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি নাগরিক থাকে, তবে তাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফেরানো হবে।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, বিএসএফের পুশ-ইনের ব্যাপারে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের তালিকা প্রদান করার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই তালিকা প্রাপ্তির পর জাতীয়তা যাচাই-বাছাই করা হবে। এরপর যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দুবাই থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ চলছে। বর্তমানে তিনি ওই দেশে পুলিশের হেফাজতে রয়েছেন। এছাড়া, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত ফেরানোর আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গেল কয়েক সপ্তাহ ধরে ভারতের বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের পুশ-ইনের চেষ্টা করছে, তবে বিজিবি ও স্থানীয় জনগণ এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে কাজ করছে। গত বুধবার দিনাজপুরের শংকরপুরে বিএসএফ ৪ জনকে ঠেলে দেয়, পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক বিক্রি, ব্যবহার ও পাচার ঠেকাতে সরকার পুরনো আইনে বড় পরিবর্তন করতে যাচ্ছে।

বিজ্ঞাপন