মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
রাজনীতি

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন।

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে চীন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

বৈঠকটি স্থানীয় সময় সকাল ১০টায় গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মাহাদী আমিন বলেন, এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বৃদ্ধি এবং মাল্টি-মডাল ট্রান্সপোর্টকে উন্নত করা।

এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী তারেক রহমান এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা বাণিজ্য ঘাটতি কমাতে গভীর আলোচনা করেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশে ব্যবসা ও কলকারখানা বাড়ানোর ক্ষেত্রে চীন সহায়তা করবে।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশ-চীনের সম্পর্ক শুধুমাত্র ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী বন্ধুত্বে রূপ নেবে।

বিজ্ঞাপন