সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন।

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।

প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী গাড়ি থেকে নেমে লালগালিচা দিয়ে হেঁটে বিমানে ওঠেন। সফরের সময় প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।

চার দিনের সফরে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বুধবার দুপুরে তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং যান।

বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রধান কর্মসূচি ছিল চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক।

এছাড়া, বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।

প্রধানমন্ত্রী তার সফরের শুরুতে গত ২১ জুন মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে যান, যা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ছিল।

বিজ্ঞাপন