সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চীন ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান-প্রদান চুক্তি

চীন ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা তথ্য আদান-প্রদান নিয়ে চুক্তি হয়েছে।

চীন ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান-প্রদান চুক্তি

চীন ও বাংলাদেশ পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে। দুই দেশ এই বিষয়ে নিয়মিত বৈঠক করবে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৈঠকে অর্থনীতির প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আলোচনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় চীনের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শি জিংপিং-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মাহদী আমিন জানান, বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। তিনি বলেন, এই করিডোরের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো এবং পণ্য আমদানি-রপ্তানি আরও এগিয়ে নেওয়া।

এছাড়া, মাহদী আমিন জানান, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা এবং চট্টগ্রামের আনোয়ারা ও খুলনার মোংলায় অর্থনৈতিক জোনে বিনিয়োগের মাধ্যমে শিল্প খাতে ব্যাপক উন্নয়নের বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে।

বিজ্ঞাপন