শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে যুক্তরাজ্যে জুন মাসের তাপমাত্রা রেকর্ড, জনজীবনে বিপর্যয় ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু কলকাতায় গুদামের ছাদ ধসে নিহত ১০, উদ্ধার অভিযান অব্যাহত ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ৩২ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় উত্তেজনা ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়ংকর দৃশ্যাবলী প্রকাশ
রাজনীতি

চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়।

এর আগে, চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন।

বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, নতুন যুগের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার করেন তিনি। চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দেশ পরিচালনা এবং বাংলাদেশকে জাতীয় উন্নয়নে নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে সমর্থন করতে প্রস্তুত তার দেশ।

বিজ্ঞাপন