মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

এমবাপ্পের গোল, ইরাকের বিপক্ষে ফ্রান্সের প্রথমার্ধে লিড

ফ্রান্সের এমবাপ্পে গোল করে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ লিড নিল।

এমবাপ্পের গোল, ইরাকের বিপক্ষে ফ্রান্সের প্রথমার্ধে লিড

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু'দল। ম্যাচের শুরুতেই ফরাসি শিবিরে আনন্দের আবহ এনে দেন এমবাপ্পে। ১৪তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল এবং বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। এ গোলের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো নাজারিওকে স্পর্শ করেছেন।

এমবাপ্পের ওপরে রয়েছেন মাত্র দুজন— মিরোস্লাভ ক্লোসা (১৬) ও লিওনেল মেসি (১৮)। শেষ দিকে আরও কয়েকটি আক্রমণে ইরাকের রক্ষণভাগকে ব্যস্ত রাখে দিদিয়ের দেশমের শিষ্যরা।

তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন