শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
খেলাধুলা

ফ্রান্সের শততম ম্যাচে ইরাকের বিরুদ্ধে এমবাপ্পের ঐতিহাসিক মুহূর্ত

ফ্রান্সের শততম ম্যাচে ইরাকের মুখোমুখি হবে এমবাপ্পে।

ফ্রান্সের শততম ম্যাচে ইরাকের বিরুদ্ধে এমবাপ্পের ঐতিহাসিক মুহূর্ত

বিশ্বকাপে 'আই' গ্রুপের তৃতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি মাত্র ২৭ বছর বয়সে দেশের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন।

ফ্রান্স তাদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করা।

এমবাপ্পে চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে তার মোট গোলসংখ্যা ১৪তে পৌঁছেছে। তিনি যদি আরও ২টি গোল করেন, তবে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছুঁয়ে ফেলবেন।

অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইরাকের জন্য এটি টিকে থাকার কঠিন লড়াই। নরওয়ে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও ইরাকের ফরোয়ার্ড আলি জসিম পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এবং তার খেলা নিশ্চিত।

গোলপোস্টের নিচে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ জালাল হাসানের পরিবর্তে আহমেদ বাসিলকে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন