সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের গোলশূন্য ড্র, রক্ষা পেল সম্মান

বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে ইরান রক্ষা করেছে তাদের সম্মান।

বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের গোলশূন্য ড্র, রক্ষা পেল সম্মান

বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ইরান, যা তাদের রক্ষণদুর্গের শক্তি এবং আত্মবিশ্বাসের একটি প্রমাণ।

ম্যাচে বেলজিয়ানরা ২২টি শট নিলেও গোল করতে ব্যর্থ হয়েছে। ইরানি গোলক্ষক একাই ৭টি সেভ করেছেন, যার মধ্যে ৬০ মিনিটে করা সেভটি বিশ্বকাপের অন্যতম সেরা বলে বিবেচিত হচ্ছে।

৬৬ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, তারা ১০ জনের দলে পরিণত হয়। এরপরেও বেলজিয়ানরা সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

দুই ম্যাচে ড্র করে ইরান দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে টিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর, ইরান এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে নানা প্রতিকূলতা অতিক্রম করে।

যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার পর, খেলার মাঠেও ইরান তাদের স্পিরিট বজায় রেখেছে। বেলজিয়ামের সঙ্গে ড্র সেই বার্তাই দেয়।

বিজ্ঞাপন