সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ইরান-বেলজিয়াম ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ

বিশ্বকাপ 'জি' গ্রুপের ম্যাচে ইরান ও বেলজিয়াম গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে।

ইরান-বেলজিয়াম ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ

বিশ্বকাপ 'জি' গ্রুপের ম্যাচে ইরান ও বেলজিয়াম গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে। রোববার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইরান একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

গ্রুপের প্রথম দুইটি ম্যাচ ড্র হওয়ায় চার দলের পয়েন্টই এখন সমান। ফলে ম্যাচ জয়ের বিকল্প নেই কোন দলের জন্য। শুরুর দিকে বেলজিয়াম আধিপত্য নিয়ে খেলতে থাকে এবং একের পর এক আক্রমণ করে ইরানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে।

তবে বেলজিয়ামের আক্রমণগুলো প্রতিবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। লুকাকু ও ডি ব্রুইনারা দারুণ কিছু সুযোগ তৈরি করলেও ইরানি ডিফেন্স তাদের প্রতিরোধ করে। প্রথমার্ধে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ ৪টি গোল সেভ করেছেন।

এদিকে, ইরানও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তাদের একটি প্রচেষ্টা বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দেন। এরপর কৌশলী ফ্রি-কিক থেকে ইরান গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

বিজ্ঞাপন