ব্রাজিল ফুটবল দলের তারকা ফরোয়ার্ড নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে প্রস্তুত। ২৫ জুন ভোরে মায়ামিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
কোচ আনচেলত্তি এখনও নিশ্চিত করেননি, নেইমারকে কতক্ষণ মাঠে রাখা হবে। তবে, অনুশীলনে নেইমারকে ভালো অবস্থায় দেখা গেছে। কোচিং স্টাফ তার ফিটনেস এবং বল পায়ে রানিং নিয়ে কাজ করেছেন।
নেইমারের প্রত্যাবর্তনের সুখবরের মধ্যেই উইঙ্গার রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেশির অবস্থা পর্যবেক্ষণে রয়েছে মেডিক্যাল টিম। দ্রুত তাকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো বলেন, "জয় দরকার ছিল, হাইতি ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে। আশা করি নেইমার দ্রুত ফিট হয়ে ফিরবে এবং ব্রাজিলকে সাহায্য করবে।"