২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চকর ১০ম দিনে শনিবার (২০ জুন) ফুটবলপ্রেমীদের নজর থাকবে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। গ্রুপ 'এফ'-এর এই হেভিওয়েট দ্বৈরথে আজ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং সুইডেন।
সুইডেন প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। নেদারল্যান্ডসকে হারাতে পারলে সুইডেন সরাসরি শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে।
অন্যদিকে, ডাচরা প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে নিশ্চিত জয় থেকে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করেছে। কোচ রোনাল্ড কোম্যানের রক্ষণভাগের কিছু ভুল এবং ফরওয়ার্ড লাইনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে।
তবে, আক্রমণভাগের রসায়ন ইতিবাচক। তিউনিসিয়া ম্যাচের মতো সুইডেনের আক্রমণ যদি আজ জ্বলে ওঠে, তাহলে ডাচ ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে আলেকজান্ডার ইশাক এবং ভিক্টর গিওকেরেসের জুটি।
সুইডেনের ইংলিশ কোচ গ্রাহাম পটার দায়িত্ব নেওয়ার পর পুরোপুরি খোলস বদলে ফেলেছে। প্রথম ম্যাচে ৫-১ গোলের জয় তার নেতৃত্বের সফলতার প্রমাণ।