শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফয়সাল

ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান।

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফয়সাল

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা আবারও প্রমাণিত হলো জামালপুরের বকশীগঞ্জে। সেখানে এক আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন।

ফয়সাল, যিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত, শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন যে, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন।

শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচ শেষে ফয়সাল তার প্রতিশ্রুতি রক্ষা করতে এগিয়ে আসেন এবং আর্জেন্টিনার জার্সি পরে সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন।

এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় করেন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ফয়সালের এই উদ্যোগ এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। তিনি বলেন, 'খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।'

বিজ্ঞাপন