শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে

লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে।

লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

কূটনীতিক জানান, স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী লেবাননে সংঘাত বন্ধ হবে—এমন নিশ্চয়তা চেয়েছে তেহরান। এই প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীরা সমাধানের জন্য কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সূত্রটি আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনা কবে আবার শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

বিজ্ঞাপন