রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে হুমকি: বোমা হামলার সম্ভাবনা

ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বোমা হামলার হুমকি দিয়েছেন।

ট্রাম্পের ইরানকে হুমকি: বোমা হামলার সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, এই সমঝোতা চূড়ান্ত নয় এবং এটি পছন্দ না হলে তিনি আবারও ইরানে বোমা হামলা শুরু করতে পারেন।

গত বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আবারও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে এবং তাদের মাথার ওপর বোমা ফেলতে শুরু করব।’

তিনি আরও বলেন, ‘যদি আমার ভালো না লাগে, তারা যদি ভদ্র আচরণ না করে, তবে আমরা আবারও ঠিক তাদের মাথার মাঝবরাবর সপাটে বোমা ফেলা শুরু করব।’

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। তবে তিনি এ বিষয়ে পরে আলোচনা করবেন বলেও জানান।

বিজ্ঞাপন