মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লার চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০ জন।

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লার তিতাস উপজেলার চরবাটেরা গ্রামে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার আলীপুর ও তিতাস উপজেলার চরবাটেরা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সোমবার দুপুরে আলীপুর গ্রামের লোকজন নৌকাযোগে চরবাটেরা গ্রামে হামলা চালায়।

হামলার পর চরবাটেরা গ্রামের লোকজন পাল্টা আক্রমণ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রত্যেকের হাতে টেটা, দা ও লাঠিসোটা ছিল।

আহতদের মধ্যে বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হন। আহতদের মধ্যে ৩০ জনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরবাটেরা গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূঁইয়া জানান, আলীপুর ও বিনতপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর করে। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিতাস থানার ওসি মমিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা থানার পুলিশও সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন