দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান রোববার (১৪ জুন) দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিতে যান। তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি এয়ারপোর্টে পৌঁছান।
এয়ারপোর্টে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।
ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের প্রস্তাব দিলেও ডা. জাহেদ উর রহমান তা প্রত্যাখ্যান করেন।
অবশেষে, তিনি দিল্লিতে প্রবেশ না করে তৃতীয় দেশ হয়ে সোমবার সকালে দেশে ফিরে আসেন। এ ঘটনার জন্য পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।