মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

বৈঠকে দু'দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে ব্রিফ করবেন।

এর আগে, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকের পর, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিস্তারিত তথ্য জানান ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন