মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
আন্তর্জাতিক

বাংলাদেশের স্বাগত: যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি চূড়ান্ত

বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে এবং শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের স্বাগত: যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে এসেছে। চুক্তির ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।

বাংলাদেশের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ এই অগ্রগতির ওপর ভিত্তি করে বাকি বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন