বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
খেলাধুলা

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল

চোটের কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারছেন না নেইমার, জানান কোচ আনচেলত্তি।

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল

চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার। কোচ কার্লো আনচেলত্তি শনিবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনচেলত্তি বলেন, "নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।"

মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমার না থাকলেও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়ার আশা করছে ব্রাজিল।

উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার এবং এরপর তিনি জাতীয় দলের জন্য ডাক পাননি।

চোটের শঙ্কা থাকা সত্ত্বেও আনচেলত্তি তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন।

বিজ্ঞাপন