মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
খেলাধুলা

বসনিয়া-হার্জেগোভিনার লিডে শেষ হলো প্রথমার্ধ

বসনিয়া ও হার্জেগোভিনা কানাডার বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েছে।

বসনিয়া-হার্জেগোভিনার লিডে শেষ হলো প্রথমার্ধ

ফিফা বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে স্বাগতিক কানাডার বিরুদ্ধে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচে বসনিয়ার হয়ে গোল করেছেন জোভো লুকিচ।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শট নেওয়ার পর ফলাফল আসে ম্যাচের ২১তম মিনিটে। কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ।

এদিন কানাডার একাদশে দেখা যায়নি বায়ার্ন মিউনিখের তারকা আলফনসো ডেভিসকে, যিনি চোটের কারণে পুরোপুরি ফিট ছিলেন না। স্বাগতিকদের আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন জুভেন্টাস ফরোয়ার্ড জনাথন ডেভিড। অন্যদিকে, বসনিয়ার শুরুর একাদশেও উপস্থিত ছিলেন না শালকে ০৪'র অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো।

বিজ্ঞাপন