বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
খেলাধুলা

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মদনপুর এলাকা হয়ে মেঘনা সেতু প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে এবং প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে আবার মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।

সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, দলের জার্সি ও নানা ধরনের ব্যানার-ফেস্টুন।

মহাসড়কজুড়ে হলুদ-সবুজের উপস্থিতি পথচারী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সজীব বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময়ই আমাদের মুগ্ধ করে।” অন্য এক সমর্থক পারভেজ জানান, “ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং প্রিয় দলকে ঘিরে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন