বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
খেলাধুলা

কানাডায় ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, সুরের জাদুতে মাতাল তারকারা

কানাডায় ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সুরের জাদুতে মাতাল, তারকাদের পারফরম্যান্সে উন্মাদনা।

কানাডায় ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, সুরের জাদুতে মাতাল তারকারা

মেক্সিকোর পর এবার আনুষ্ঠানিকভাবে ফুটবলের উন্মাদনায় ভাসল 'গ্রেট হোয়াইট নর্থ' খ্যাত কানাডা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টায় টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কানাডা পর্বের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতি ও আধুনিক বহুত্ববাদের গল্প তুলে ধরা হয়। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম ছেলেদের ফুটবল বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কানাডায়, যা দেশজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে।

টরন্টো স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থানে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। উদ্বোধনী শো-তে কানাডার জনপ্রিয় পপ তারকা আলিসিয়া কারা তার জাদুকরী কণ্ঠের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

এরপর বলিউডের ড্যান্সিং সেনসেশন নোরা ফাতেহি তার গ্ল্যামার ও নাচের ছন্দে পুরো গ্যালারিতে উন্মাদনা সৃষ্টি করেন। বৈচিত্র্যের রঙ ছড়াতে মঞ্চে আসেন গায়িকা জেসিকা রেইজ এবং ফিলিস্তিনি-চিলিয়ান তারকা এলিয়ানা।

দক্ষিণ এশীয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মিউজিশিয়ান ডিজে সঞ্জয়ের বিট ও ফিউশন মিউজিক।

উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন কানাডার ঐতিহ্যবাহী ফোক ও সমসাময়িক সঙ্গীতের অন্যতম সেরা কণ্ঠ উইলিয়াম প্রিন্স, যার সুরে পূর্ণতা পায় এই ঐতিহাসিক ফুটবল মহোৎসবের উদ্বোধনী মঞ্চ।

বিজ্ঞাপন