সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মরক্কোর সাথে ১-১ সমতায় শেষ হলো ব্রাজিলের ম্যাচ

মরক্কোর বিপক্ষে ১-১ সমতায় শেষ হলো ব্রাজিলের ম্যাচ। কোচ আনচেলত্তি দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন।

মরক্কোর সাথে ১-১ সমতায় শেষ হলো ব্রাজিলের ম্যাচ

মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথমার্ধের নড়বড়ে পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে দলের ফুটবলারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেননি সেলেসাও বস কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, "আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে। আমরা ভালো খেলতে পারিনি, দলে ভারসাম্যের অভাব ছিল এবং বেশ কয়েকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। তবে প্রথম ম্যাচে নিখুঁত পারফরম্যান্স আশা করা ভুল।"

দ্বিতীয়ার্ধে কাসেমিরো ও ইবানিয়াজকে তুলে ফাবিনিও ও দানিলোকে নামানোর ট্যাকটিক্যাল পরিবর্তন নিয়ে তিনি জানান, এই পরিবর্তনের কারণেই দল পরে খেলায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল।

৬৭ বছর বয়সী এই কোচ বলেন, "আমরা শতভাগ আত্মবিশ্বাসী। ফুটবলে সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না, সমালোচনা মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।"

দানিলো জানান, "প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হওয়ার জন্য আমাদের ভাগ্যকে ধন্যবাদ দিতে হবে। মরক্কো যেভাবে খেলছিল, তাতে আমরা আরও পিছিয়ে পড়তে পারতাম।"

তিনি আরও বলেন, "এই ম্যাচটি আমাদের পরবর্তী ম্যাচের জন্য একটি বড় শিক্ষা এবং এই শিক্ষাটি আমাদের দ্রুত লুফে নিতে হবে।"

আনচেলত্তি তরুণ তুর্কি এন্ড্রিককে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে ভিনিসিয়াস জুনিয়রের প্রশংসা করে তিনি বলেন, "ভিনি আজ অসাধারণ খেলেছে এবং এবারের বিশ্বকাপে দারুণ কিছু করার সব ক্ষমতাই তার আছে।"

বিজ্ঞাপন