শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

মেক্সিকো ও কানাডার পর এবারের বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের।

এদিন সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণের দুই সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। মেক্সিকো জিতেছে, ড্র করেছে কানাডা। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও দুর্দান্ত এক শুরুর অপেক্ষায় রয়েছে।

সোফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, র‌্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিট্টা, নাইজেরিয়ান শিল্পী রেমা এবং আফ্রিকার জনপ্রিয় তারকা টাইলা।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। আয়োজকদের আশা, এই আয়োজন শুধু খেলাকেই নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে।

বড় পরিসরে তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার ৪৮ দলের মেগা ইভেন্টে চোখ দর্শকদের।

বিজ্ঞাপন