শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
আন্তর্জাতিক

১১১ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স বিক্রির অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ১১১ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স বিক্রির অনুমোদন দিয়েছে।

১১১ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স বিক্রির অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ১১১ বিলিয়ন ডলারের বিনিময়ে প্যারামাউন্টের কাছে 'ওয়ার্নার ব্রাদার্স' বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। এই অনুমোদনের ফলে প্যারামাউন্ট এইচবিও ও সিএনএন-এর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর মালিকানা পাবে।

বিচার বিভাগ জানায়, দীর্ঘদিনের আলোচনার পর এই মেগা মিডিয়া ডিলটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। চুক্তিটি নিয়ে 'গভীর ও কঠোর' তদন্ত শেষে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে, এটি প্রতিযোগিতার জন্য ক্ষতিকর নয়।

তারা মনে করেন, এই একীভূতকরণ মিডিয়া ও বিনোদন খাতে প্রতিযোগিতা বাড়াতে পারে এবং ভোক্তা ও কর্মীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্য এখনো বিষয়টি পর্যালোচনা করছে এবং প্রয়োজনে আইনি চ্যালেঞ্জ জানাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই অধিগ্রহণ সফল হলে বৈশ্বিক মিডিয়া ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

প্রতিষ্ঠানটিকে ঘিরে নেটফ্লিক্স ও প্যারামাউন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, গণমাধ্যম খাতে একচেটিয়াকরণের আশঙ্কা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

বিজ্ঞাপন