প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও কল্যাণমুখী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি শনিবার পুরানা পল্টনে দলের কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দুর্নীতি কমাতে পারলে বাজেটের সুফল পাওয়া যাবে।
ফারুক হাসান জানান, ‘কালো টাকা সাদা করার সুযোগ দেশে আরও দুর্নীতি বাড়াতে সহায়তা করবে।’ তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি বন্ধ করার তাগিদ দেন এবং খুচরা বিক্রেতাদের করের আওতায় আনার সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানান।
এদিকে, বিভিন্ন বিষয়ে কর ছাড় দেওয়া ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া, ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ ভাড়া মওকুফের পরামর্শ দেন ফারুক হাসান।