শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য বিদ্যমান। তিনি বলেন, ‘এটি অস্বীকারের উপায় নেই।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, ‘ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। ইতিহাস যেখানে সঠিক কথা বলে, বিকৃতকারীরা সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়।’

তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ওপর কাজ করছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তাতে মান-অভিমান বা আক্রোশ পোষণ করি না। তবে আমরা সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে রাখতে চাই।’

মন্ত্রী ভারত ও বাংলাদেশের জনসংখ্যা এক করার কথা বলার বিরুদ্ধে সতর্ক করে বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী ২২০ কোটির বেশি। যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে আমরা সন্দেহের চোখে দেখবো।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বললে আমরা তা সন্দেহের চোখে দেখবো।’

বিজ্ঞাপন