মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
রাজনীতি

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন মন্ত্রিপরিষদের বিশেষ সভায়

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন মন্ত্রিপরিষদের বিশেষ সভায়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এই সভা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।

আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন