মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার
খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু হচ্ছে আজ রাতে।

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচটি মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ম্যাচের আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ান পপ তারকা শাকিরা পারফর্ম করবেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয় এবারের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় শিল্পী জে বালভিন এবং পপ ব্যান্ড মানা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচটিকে, যেখানে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো মুখোমুখি হয়েছিল।

মেক্সিকোর রক্ষণভাগকে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে, যেখানে অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত ৮ ম্যাচের মধ্যে ৬টিতে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে দলটি।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা কাউন্টার অ্যাটাকে দক্ষ, এবং বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোল করেছে। উদ্বোধনী আয়োজনটি মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না; পরদিন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা। শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন, যেখানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তা।

বিজ্ঞাপন