শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরা ও পেরির পারফরম্যান্স

২০২৬ ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরা ও কেটি পেরির পারফরম্যান্স।

২০২৬ ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরা ও পেরির পারফরম্যান্স

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হবে। তিন স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফুটবল মহোৎসব শুরু হতে যাচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয় প্রথমবারের মতো লাইভ পারফর্ম করবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’।

মেক্সিকোর ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে ১৬ মিনিটের এই অনুষ্ঠানটি উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক মেক্সিকো মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকাকে।

১২ জুন কানাডার টরন্টোতে মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি ও ফিউচারের চোখ ধাঁধানো অনুষ্ঠান হবে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়াতে বিশেষ ‘আমেরিকা ২৫০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯ জুলাইয়ের ফাইনাল ম্যাচে শাকিরা আবারও ম্যাডোনা ও বিটিএসের সাথে পারফর্ম করবেন। এই বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সঙ্গীতেরও এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন