মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার
খেলাধুলা

মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ

মেক্সিকো সিটিতে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবল।

মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে মাঠে লড়াই শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়, যাঁরা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএও বিশেষ পরিবেশনা করেন।

শামিল ছিলেন জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই মহোৎসব আয়োজন করছে। ২০২৬ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য উপহার দিচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

প্রথম দিনেই তিনটি আলাদা শহরে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০১০ সালের ১১ জুনের উদ্বোধনী ম্যাচের স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের মনে জাগরুক।

মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে। এটি সেই স্থান, যেখানে কালো মানিক পেলে ও ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন।

বিজ্ঞাপন