শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর অভিজ্ঞান

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর অভিজ্ঞান

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে লাতিন সংস্কৃতি ও আধুনিক পপ সংগীতের মেলবন্ধন ঘটেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাড়ে ১৬ মিনিটের এই জমকালো আয়োজন শুরু হয় মেক্সিকোর গৌরবময় অতীতের স্মৃতিচারণের মাধ্যমে। ঐতিহ্যবাহী পোশাকে শত শত পারফরমারের নাচ ও ড্রামের গম্ভীর আওয়াজে জীবন্ত হয়ে ওঠে প্রাচীন আজতেক সভ্যতা।

এরপর মঞ্চে পারফর্ম করেন মেক্সিকোর রক ব্যান্ড 'মানা', যারা দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে। অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে ভেনেজুয়েলার ড্যানি ওশান, মেক্সিকোর লস অ্যাঞ্জেলস আজুলেস, বেলিন্ডা এবং লিলা ডাউনসের ল্যাটিন লোকনৃত্য ও পপ সুরের মাধ্যমে।

আধুনিকতার ছোঁয়া দিতে অনুষ্ঠানে হাজির ছিলেন ইতালির কিংবদন্তি আন্দ্রেয়া বোচেলি, ডিজে ডেভিড গুয়েটা ও র‍্যাপার মেগান থি স্ট্যালিয়ন। তারা গেয়ে শোনান অফিশিয়াল অ্যান্থেম 'ডিএনএ'।

কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন এবং রায়ান কাস্ত্রোর রেগেটন বিটও স্টেডিয়ামের উত্তাপ বাড়িয়ে দেয়। তবে মূল আকর্ষণ ছিল ল্যাটিন পপ কুইন শাকিরা ও নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়ের পারফরম্যান্স। তারা মিলে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'দাই দাই' গেয়ে পুরো স্টেডিয়ামকে উন্মাতাল করে তোলেন।

অনুষ্ঠানের শেষাংশে হলিউডের মেক্সিকান মেগাস্টার সালমা হায়েক আবেগঘন কণ্ঠে বিশ্ববাসীকে স্বাগত জানান।

বিজ্ঞাপন