বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
খেলাধুলা

সাউথ কোরিয়ার মুখোমুখি ইউরোপিয়ান চেক রিপাবলিক

সাউথ কোরিয়া শুক্রবার সকালে চেক রিপাবলিকের মুখোমুখি হবে বিশ্বকাপে।

সাউথ কোরিয়ার মুখোমুখি ইউরোপিয়ান চেক রিপাবলিক

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার সকালে এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়া মুখোমুখি হবে ইউরোপিয়ান চেক রিপাবলিক। মেক্সিকোর এস্তাদিও একরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

সাউথ কোরিয়া দলের অন্যতম ভরসা তারকা ফরোয়ার্ড সন হিউং মিন। এছাড়া উলভারহ্যাম্পটনে খেলা হোয়াং হি চ্যান এবং পিএসজির লি কাং-ইনও দলে রয়েছেন। ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী কোচ হং মিউং বো জানান, গোলকিপার কিম সিউং চ্যালেঞ্জ বাড়াবে প্রতিপক্ষের।

টানা ১১ বৈশ্বিক আসরে খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামছে কোরিয়ানরা। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে তারা শেষ ষোলতে খেলেছিল। তাদের অভিজ্ঞতার কাছে কিছুটা হলেও পিছিয়ে থাকবে চেক রিপাবলিক। তবে এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

২০০৬ সালের পর ২০২৬ বিশ্বকাপে খেলছে চেক রিপাবলিক। বাছাইয়ে প্লে-অফের চ্যালেঞ্জ পার করে আসা দলটি আত্মবিশ্বাসে ভরপুর। খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস এবং সেট পিসের দক্ষতা তাদের এগিয়ে রাখবে। তারকা স্ট্রাইকার প্যাট্রিক শিক ও টমাস সুচেক ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন।

এটি বিশ্বকাপে প্রথমবারের মতো সাউথ কোরিয়া ও চেক রিপাবলিকের মুখোমুখি হওয়া। সাউথ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন বলেন, “ফুটবলের প্রতি মেক্সিকানদের আবেগ এবং ভালোবাসা আমি অনুভব করতে পারি। আমি কখনো বলিনি যে এটি আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।”

চেক রিপাবলিকের কোচ মিরোস্লাভ কো-বেক জানান, “আমরা কোনো চাপ অনুভব করছি না। মাঠের খেলায় আমি কোনো স্নায়ুচাপ বোধ করি না। তবে চাপ থাকাটা স্বাভাবিক, সেটা খেলারই অংশ।”

বিজ্ঞাপন