বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

আজারবাইজান সিএনএন-এর ইসরায়েলি অভিযানের অভিযোগ প্রত্যাখ্যান

আজারবাইজান সিএনএন-এর ইসরায়েলি অভিযানের অভিযোগকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে।

আজারবাইজান সিএনএন-এর ইসরায়েলি অভিযানের অভিযোগ প্রত্যাখ্যান

আজারবাইজান ইরানের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর দেশটিতে অবস্থানের দাবি করা হলে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে বাকু।

শুক্রবার (৫ জুন) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের অভিযোগ আগেও একাধিকবার নাকচ করা হয়েছে। সিএনএনকে দেশটির আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়েছিল প্রতিবেদন প্রকাশের আগেই।

মন্ত্রণালয়ের অভিযোগ, প্রতিবেদনে অজ্ঞাতনামা সূত্রের ওপর নির্ভর করে বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তথ্য উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া, আজারবাইজানের সরকারি বক্তব্য উপেক্ষা করা হয়েছে, যা পেশাদার সাংবাদিকতার নীতির পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, আজারবাইজান কখনও কোনো তৃতীয় দেশকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক, গোয়েন্দা বা শত্রুতামূলক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় আজারবাইজানে গোপনে বিশেষ সামরিক ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান সীমান্তবর্তী দক্ষিণ আজারবাইজানের কয়েকটি স্থান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে এসব অভিযোগকে ‘ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা’ বলে দাবি করেছে আজারবাইজান এবং প্রতিবেদনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন